• ঢাকা
  • রবিবার , ২৬ জুলাই ২০২৬ , রাত ০৩:৩৬
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

বোয়ালমারীতে ধর্ষণ মামলার আসামিসহ বিভিন্ন মামলার ৯ আসামি গ্রেপ্তার

রিপোর্টার : বোয়ালমারী প্রতিনিধি
বোয়ালমারীতে ধর্ষণ মামলার আসামিসহ বিভিন্ন মামলার ৯ আসামি গ্রেপ্তার প্রিন্ট ভিউ

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে ধর্ষণ, মাদক ও বিভিন্ন মামলার ৯ আসামিকে পৃথক অভিযানে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে মঙ্গলবার দুপুরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতদের ফরিদপুরের আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, সাম্প্রতিক সময়ে সংঘটিত একটি ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেপ্তারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিযান শুরু করা হয়। একই সঙ্গে চলমান বিশেষ অভিযানে মাদক, ওয়ারেন্টভুক্ত এবং সাজাপ্রাপ্ত আসামিদের বিরুদ্ধেও অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে উপজেলার গুণবহা ইউনিয়নের আখালীপাড়া গ্রামের একটি পাটখেতে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ ওঠে একই এলাকার মুকুল শেখের বিরুদ্ধে। ঘটনার পরপরই শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে বোয়ালমারী থানায় মামলা দায়ের করা হয়। এরপর আসামিকে গ্রেপ্তারে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালায়। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার একটি এলাকা থেকে মুকুল শেখকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

এ ছাড়া একই অভিযানে মাদক মামলার দুই আসামি শান্ত বিশ্বাস ও রাজু ফকিরকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি জিআর সাজাপ্রাপ্ত এক আসামি, আদালতের ওয়ারেন্টভুক্ত চার আসামি এবং সাজাপ্রাপ্ত আরও এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন সময় দায়ের হওয়া মামলার পরোয়ানা কার্যকর করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন, ধর্ষণ, মাদক ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে বোয়ালমারী থানা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। নিয়মিত অভিযানের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং আদালতের পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

জাতীয়

সারাদেশ

আরও পড়ুন