• ঢাকা
  • বৃহঃস্পতিবার , ৬ আগস্ট ২০২৬ , রাত ০৩:৫৯
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

বোয়ালমারীতে বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

রিপোর্টার : স্টাফ রিপোর্টার
বোয়ালমারীতে বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত প্রিন্ট ভিউ

স্টাফ রিপোর্টার: ফরিদপুরের বোয়ালমারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা বিএনপির সহসভাপতি শামসুদ্দিন মিয়া ঝুনুর নেতৃত্বে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

র‍্যালিটি পৌরসভার হাসপাতাল এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপতি শামসুদ্দিন মিয়া ঝুনু। উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহবুব হাসান সজিব অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি নেতা জাহাঙ্গীর আলম মুকুল, মফিজুল কাদের মিল্টন ও জাহাঙ্গীর আলম কালা মিয়া। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আগত বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে অংশ নেন।

বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে বিএনপির ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ ও ত্যাগস্বীকারে ভরপুর। দীর্ঘ ১৭ বছর ধরে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে দলীয় নেতাকর্মীরা স্বৈরাচার ও দমন-পীড়নের বিরুদ্ধে লড়াই চালিয়ে গেছেন। তাদের দাবি, ৫ আগস্টের মধ্য দিয়ে দীর্ঘদিনের দুঃশাসনের অবসান ঘটে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথে নতুন অধ্যায়ের সূচনা হয়।

জাতীয়

সারাদেশ

আরও পড়ুন