প্রিন্ট ভিউ
ইমরান মোল্লা: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত বাজারে অবস্থিত শেখ আব্দুল আলী বালক-বালিকা মাদ্রাসায় ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আবাসিক, অনাবাসিক ও ডে-কেয়ার শাখায় ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। আগ্রহী অভিভাবকদের দ্রুত ভর্তি সম্পন্ন করার আহ্বান জানিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ।
প্রতিষ্ঠানটি রুপাপাত বাজারের দলিল উদ্দিন মুন্সি শপিং কমপ্লেক্সের ৩য় তলায় অবস্থিত। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে মাদ্রাসার মূল ফটক সার্বক্ষণিক সিসি ক্যামেরার আওতায় পর্যবেক্ষণ করা হয়।
মাদ্রাসায় আদর্শ নূরানী (শিশু শ্রেণি থেকে তৃতীয় শ্রেণি), আদর্শ নাজেরা, হিফজুল কুরআন, হিফজ রিভিশন, কিতাব বিভাগসহ নারী ও পুরুষ শিক্ষার্থীদের জন্য পৃথক বিভাগ রয়েছে। মহিলা শাখায় চতুর্থ শ্রেণি (ইয়ায দাহুম) থেকে দাওরায়ে হাদিস (মাস্টার্স) পর্যন্ত এবং পুরুষ শাখায় ইয়ায দাহুম থেকে নাহবেমীর পর্যন্ত পাঠদানের ব্যবস্থা রয়েছে।
এছাড়া মেধাবী ও হাফেজ শিক্ষার্থীদের জন্য এক বছরের মধ্যে ইয়ায দাহুম ও দাহুম সম্পন্ন করে ইবতেদাইয়া বোর্ড পরীক্ষায় অংশগ্রহণের বিশেষ সুযোগ রয়েছে। আবাসিক শিক্ষার্থীদের জন্য তিন বেলা মানসম্মত খাবারের ব্যবস্থাও রাখা হয়েছে।
মাদ্রাসাটি ২০২৫ সালের ১ ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে মোট ১৩৮ জন ছাত্র-ছাত্রী অধ্যয়নরত রয়েছে।
মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, দেশবরেণ্য হক্কানি উলামায়ে কেরাম ও পীর-মাশায়েখদের বিশেষ তত্ত্বাবধানে প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকাদের মাধ্যমে পাঠদান, শিক্ষার্থীদের নৈতিক মানোন্নয়নে বিশেষ গুরুত্ব এবং বাসা থেকে গাড়িতে আনা-নেওয়ার সুবিধাও রয়েছে।
ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন, মুফতি শরিফুল ইসলাম (শরীফ) প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মোবাইল: ০১৭০৫-৭৭০৪১৬।