• ঢাকা
  • মঙ্গলবার , ১১ আগস্ট ২০২৬ , রাত ০৩:০৫
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

জাটিগ্রাম রাস্তার বেহাল দশা, সংস্কারের দাবি এলাকাবাসীর।

রিপোর্টার : আলফাডাঙ্গা প্রতিনিধি
জাটিগ্রাম রাস্তার বেহাল দশা, সংস্কারের দাবি এলাকাবাসীর। প্রিন্ট ভিউ

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার আলফাডাঙ্গা ইউনিয়নের জাটিগ্রাম দরুনা মন্দির থেকে দক্ষিণপাড়া এলাকার রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সামান্য বৃষ্টি হলেই কাঁচা রাস্তাটি কাদায় পরিণত হওয়ায় এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রায়ই ঘটছে ছোটখাটো দুর্ঘটনাও।

স্থানীয়রা জানান, জাটিগ্রাম দক্ষিণপাড়া এলাকায় প্রায় ৪০টি পরিবার বসবাস করে। তাদের চলাচলের অন্যতম প্রধান রাস্তা এটি। মূল সড়ক থেকে প্রায় ৬০০ ফুট রাস্তার কাজ সম্পন্ন হলেও আরও আনুমানিক ৮০০ ফুট রাস্তা সংস্কার ও ইটের সলিং করা অত্যন্ত জরুরি। দীর্ঘদিন ধরে রাস্তাটি অবহেলিত থাকায় বর্ষা মৌসুমে দুর্ভোগ কয়েকগুণ বেড়ে যায়।

স্থানীয় মোঃ সিদ্দিকুর রহমান বলেন, “আমাদের গ্রামের এই রাস্তাটি বছরের পর বছর ধরে চরম অবহেলিত। অসুস্থ রোগীদের চিকিৎসার জন্য নিয়ে যেতে অনেক সমস্যা হয়। জরুরি রোগী পরিবহনের ক্ষেত্রেও চরম ভোগান্তিতে পড়তে হয়। ভোটের সময় আমাদের প্রয়োজন হয়, ভোট শেষ হলে আর কেউ খোঁজ রাখেন না। দ্রুত সময়ের মধ্যে রাস্তাটি সংস্কারের জন্য আলফাডাঙ্গা প্রশাসনের প্রতি অনুরোধ জানাই।”

জাটিগ্রাম দক্ষিণপাড়া এলাকার মোঃ মনির হোসেন বলেন, “আমাদের এলাকায় প্রায় ৪০টি পরিবার বসবাস করে। তাদের যাতায়াতের একমাত্র রাস্তা এটি। দীর্ঘদিন ধরে রাস্তাটি খারাপ অবস্থায় রয়েছে। এছাড়া মাঠের উৎপাদিত বিভিন্ন ফসল কৃষকরা এই রাস্তা দিয়ে বাড়িতে নিয়ে আসেন। তাই রাস্তাটি সংস্কার করা আমাদের জন্য অত্যন্ত জরুরি।”

স্থানীয় বাসিন্দা সালমা বেগম বলেন, “আমাদের এলাকার কোনো নারী-পুরুষ অসুস্থ হলে হাসপাতালে নিতে অনেক কষ্ট হয়। বিশেষ করে গর্ভবতী নারীদের এ রাস্তা দিয়ে যাতায়াতে চরম সমস্যায় পড়তে হয়। দ্রুত রাস্তাটি সংস্কার করা হলে আমাদের অনেক দুর্ভোগ কমবে।

স্থানীয় ইউপি সদস্য রবিউল ইসলাম বলেন, আমাদের ওয়ার্ডের এই রাস্তাটি অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে। রাস্তাটি সংস্কার করা খুবই জরুরি। উপজেলা প্রশাসনের প্রতি অনুরোধ, রাস্তাটির বাকি অংশ দ্রুত ইটের সলিং করে দেওয়ার ব্যবস্থা করা হোক।

আলফাডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন বুলবুল বলেন, “রাস্তাটি আমাদের ইউনিয়নের জন্য গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে এলাকাবাসী রাস্তাটি সংস্কারের দাবি জানিয়ে আসছেন। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হবে, তিনি উপজেলা কর্তৃপক্ষকে রাস্তাটি করার জন্য অহ্বান জানান ।

এলাকাবাসীর দাবি, জনসাধারণের দুর্ভোগ, কৃষিপণ্য পরিবহন এবং জরুরি রোগীসহ গর্ভবতী নারীদের যাতায়াতের কথা বিবেচনা করে দ্রুত রাস্তাটির বাকি প্রায় ৮০০ ফুট অংশ ইটের সলিংসহ সংস্কারের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন ।

জাতীয়

সারাদেশ

আরও পড়ুন