• ঢাকা
  • মঙ্গলবার , ১১ আগস্ট ২০২৬ , রাত ০৩:০১
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মামলায় বোয়ালমারী আ’লীগ নেতা সিদ্দিক মাতুব্বর গ্রেপ্তার

রিপোর্টার : স্টাফ রিপোর্টার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মামলায় বোয়ালমারী আ’লীগ নেতা সিদ্দিক মাতুব্বর গ্রেপ্তার প্রিন্ট ভিউ

বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সিদ্দিক মাতুব্বরকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে ফরিদপুরের কোতোয়ালি থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। মামলা নং ১৫ । 

রোববার (৯ আগস্ট) দুপুরে ফরিদপুর শহরের কোর্টপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি সিদ্দিক মাতুব্বর। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ফরিদপুর শহরের কোর্টপাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা শেষে তাকে আদালতে পাঠানো হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, সিদ্দিক মাতুব্বর দীর্ঘদিন ধরে পরমেশ্বরদী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে এলাকায় আধিপত্য বিস্তার, বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এসব অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও জানা গেছে।

তবে তার বিরুদ্ধে আনা এসব অভিযোগের বিষয়ে সিদ্দিক মাতুব্বরের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত ও পরবর্তী আইনগত প্রক্রিয়া অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

জাতীয়

সারাদেশ

আরও পড়ুন