• ঢাকা
  • বুধবার , ২৬ আগস্ট ২০২৬ , রাত ১০:৩৮
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

আলফাডাঙ্গার ইউএনও শাহনুর জামান পদোন্নতি পেয়ে নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক

রিপোর্টার : আলফাডাঙ্গা প্রতিনিধি
আলফাডাঙ্গার ইউএনও শাহনুর জামান পদোন্নতি পেয়ে নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক প্রিন্ট ভিউ

মোঃ ইমরান মোল্লা: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহঃ শাহনুর জামান (১৮২০৩)-কে পদোন্নতি দিয়ে নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে বদলি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার সহকারী সিনিয়র সচিব মোঃ রবমান হোসেন রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনটি ২০ আগস্ট ২০২৬ তারিখে জারি করা হয়েছে।আলফাডাঙ্গায় দায়িত্ব পালনকালে ইউএনও শাহনুর জামান প্রশাসনিক কার্যক্রম, জনসেবা ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর পদোন্নতির খবরে স্থানীয় প্রশাসন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।

জাতীয়

সারাদেশ

আরও পড়ুন