• ঢাকা
  • বুধবার , ২৬ আগস্ট ২০২৬ , রাত ১১:২২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

বোয়ালমারীতে পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে পরামর্শ সভা

রিপোর্টার : স্টাফ রিপোর্টার
বোয়ালমারীতে পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে পরামর্শ সভা প্রিন্ট ভিউ

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ প্রোগ্রামের আওতায় পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের পরামর্শকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর এলাকার বর্তমান অবস্থা, নাগরিক সেবা, অবকাঠামোগত উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রয়োজন বিবেচনায় নিয়ে একটি পরিকল্পিত ও জনবান্ধব পৌরসভা গড়ে তোলার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদের মাল্টিমিডিয়া হলরুমে অনুষ্ঠিত এ পরামর্শকরণ সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, পৌরসভার কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদ।

এ সময় আরও বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কারিজুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুল হাসান, নির্বাহী প্রকৌশলী মোল্লা মো. শফিকুল ইসলাম এবং পৌর নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান শিকদার, উপজেলা বিএনপির সভাপতি সঞ্জায় সাহা, পৌর জামায়াতের আমীর সৈয়দ নিয়ামুল হাসান, সেক্রেটারি সৈয়দ সাজ্জাদ হোসেন।

সভায় বক্তারা বলেন, একটি পৌরসভার টেকসই উন্নয়নের জন্য শুধু অবকাঠামো নির্মাণই যথেষ্ট নয়- এর পাশাপাশি নাগরিকদের জীবনযাত্রার মান, পরিবেশ, যোগাযোগব্যবস্থা, পানি নিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা, শিক্ষা, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়কে সমন্বিতভাবে বিবেচনা করা প্রয়োজন। এ ক্ষেত্রে স্থানীয় জনগণের চাহিদা ও মতামতকে গুরুত্ব দিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন করা জরুরি।

পরামর্শকরণ সভায় বোয়ালমারী পৌরসভার আগামী দিনের উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পৌর এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও নাগরিকদের প্রত্যাশার বিষয়গুলো তুলে ধরেন উপস্থিত স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধীজনেরা।

বিশেষ করে পৌর এলাকার সড়ক যোগাযোগের উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা, নাগরিক সুবিধা বৃদ্ধি, পরিবেশ সংরক্ষণ এবং পরিকল্পিত নগরায়ণের বিষয়ে বিভিন্ন মতামত ও পরামর্শ দেওয়া হয়।

সভায় অংশগ্রহণকারীদের কাছ থেকে পাওয়া মতামত ও পরামর্শ পৌরসভার মহাপরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানান। স্থানীয় বাস্তবতা ও জনগণের প্রয়োজনকে বিবেচনায় নিয়ে পরিকল্পনা প্রণয়ন করা হলে ভবিষ্যতে বোয়ালমারী পৌরসভার নাগরিক সেবা আরও উন্নত ও কার্যকর হবে বলে আশা প্রকাশ করা হয়।

পরে পৌরসভার উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে উপস্থিত সবার অংশগ্রহণে একটি উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয়দের বিভিন্ন সমস্যা, উন্নয়নের সম্ভাব্য ক্ষেত্র এবং পৌরসভার নাগরিক সেবা আরও গতিশীল করার বিষয়ে মতামত উঠে আসে।

সংশ্লিষ্টরা জানান, স্থানীয় জনগণের অংশগ্রহণ ও মতামতকে গুরুত্ব দিয়ে প্রণীত মহাপরিকল্পনার মাধ্যমে বোয়ালমারী পৌরসভাকে আরও পরিকল্পিত, আধুনিক ও নাগরিকবান্ধব হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।

জাতীয়

সারাদেশ

আরও পড়ুন