• ঢাকা
  • শুক্রবার , ২৮ আগস্ট ২০২৬ , রাত ০২:২৫
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

সৈয়দপুর দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার নতুন গোরস্থান উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

রিপোর্টার : শারমিন আক্তার
সৈয়দপুর দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার নতুন গোরস্থান উপলক্ষে দোয়া ও আলোচনা সভা প্রিন্ট ভিউ

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সদর ইউনিয়নের সৈয়দপুর দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার নতুন গোরস্থান স্থাপন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে মাদ্রাসা প্রাঙ্গণে এ দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে নতুন কবরস্থান পরিদর্শন করেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ড. ইলিয়াস মোল্লা।

মাদ্রাসার মুহতামিম মুফতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য ড. ইলিয়াস মোল্লা।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাফেজ মুহাম্মদ বিলাল হোসাইন, বোয়ালমারী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির জাকির হোসেন, জামায়াতে ইসলামীর মনোনীত চেয়ারম্যান প্রার্থী আইয়ুব বিশ্বাস, ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মুশাররফ হোসেন মুসা মোল্যা, মো. কপিল উদ্দিন জুমি প্রমুখ।

অনুষ্ঠানে মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয়রা নতুন কবরস্থানের উন্নয়ন ও মাটি ভরাটের বিষয়ে সংসদ সদস্য ড. ইলিয়াস মোল্লার সহযোগিতা কামনা করেন।

তারা জানান, নতুন কবরস্থানের একটি অংশে পুকুর থাকায় সেখানে ছাই দিয়ে ভরাট করে পরবর্তীতে মাটি দিয়ে সমতল করার প্রয়োজন রয়েছে। এ জন্য প্রয়োজনীয় সহযোগিতা ও ব্যবস্থা গ্রহণের জন্য সংসদ সদস্যের প্রতি আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে স্থানীয় মুসল্লি, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জাতীয়

সারাদেশ

আরও পড়ুন