• ঢাকা
  • বৃহঃস্পতিবার , ৫ মার্চ ২০২৬ , সকাল ১০:৩১
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

ফরিদপুরের সালথায় বিএনপির নির্বাচনী প্রচারণা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত

রিপোর্টার : মো. নাজমুল হাচান
ফরিদপুরের সালথায় বিএনপির নির্বাচনী প্রচারণা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত প্রিন্ট ভিউ

স্টাফ রিপোর্টার: ফরিদপুর জেলার  সালথা থানার ২ নং গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া গ্রামে বিএনপির উদ্যোগে নির্বাচনী প্রচারণা ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে ভাবুকদিয়া গ্রামের বালির চর মাঠে আয়োজিত এ নির্বাচনী আলোচনা সভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ (নগরকান্দা–সালথা) আসনে ধানের শীষের মনোনীত সংসদ সদস্য প্রার্থী শামা ওবায়েদ ইসলাম (রিংকু)।

বক্তব্যে শামা ওবায়েদ ইসলাম বলেন, “আপনাদের সঙ্গে আমার সম্পর্ক কেবল নির্বাচনের নয়। এ সম্পর্ক মাটির, হৃদয়ের ও আত্মার। রাজনীতি বা নির্বাচন দিয়ে এই গভীর সম্পর্কের মূল্যায়ন করা সম্ভব নয়।”

তিনি আরও বলেন, “গত ১৭ বছর ধরে আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। আমি আপনাদেরই মেয়ে, আপনাদেরই বোন। সুখে-দুঃখে সবসময় আপনাদের পাশে থাকতে চাই। আমাকে একবার আপনাদের সেবা করার সুযোগ দিন, যেন সালথা উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে পারি।”

নিজের প্রয়াত পিতার স্মৃতিচারণ করে তিনি বলেন, “আমার বাবা বিএনপির সাবেক মহাসচিব কে এম ওবায়দুর রহমান আজীবন সত্য ও ন্যায়ের পথে থেকেছেন। কোনো ষড়যন্ত্রের কাছে তিনি মাথা নত করেননি। তার সন্তান হিসেবে আমি আপনাদের পাশে থাকার অঙ্গীকার করছি। বাবার অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করতে আপনাদের দোয়া ও সমর্থন কামনা করছি।”

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে—মো. পাবেল রায়হান, মো. ছালাম মোল্লা, মো. মোরাদ মেম্বার, মো. হাজী আব্দুস সোবহান মোল্লা, মো. ওহাব মোল্লা, মো. হায়দার মোল্লা, মো. সোহেল মোল্লা, মো. কবির মোল্লাসহ আরও অনেক নেতাকর্মী।

সমাবেশে বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

জাতীয়

রাজনীতি

সারাদেশ

নির্বাচন

আরও পড়ুন