• ঢাকা
  • সোমবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৬ , বিকাল ০৫:২১
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

আলফাডাঙ্গায় দুর্ঘটনায় আহত শিশুর পাশে 'মানবতার ফেরিওয়ালা' মরিসাশ প্রবাসী আকাশ মিয়া

রিপোর্টার : ইমরান মোল্লা
আলফাডাঙ্গায় দুর্ঘটনায় আহত শিশুর পাশে 'মানবতার ফেরিওয়ালা' মরিসাশ প্রবাসী  আকাশ মিয়া প্রিন্ট ভিউ

আলফাডাঙ্গা প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত শিশু হোসাইন বিশ্বাসের চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও মরিশাস প্রবাসী আকাশ মিয়া। সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের জন্য এলাকায় ‘মানবতার ফেরিওয়ালা’ হিসেবে পরিচিত এই প্রবাসী আবারও আর্তমানবতার সেবায় দৃষ্টান্ত স্থাপন করলেন।

​স্থানীয় সূত্রে জানা যায়, আলফাডাঙ্গা পৌর এলাকার ইছাপাশা পশ্চিমপাড়া গ্রামের অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান হোসাইন বিশ্বাস। তার বাবা মো: শহিদুল বিশ্বাস পেশায় একজন সাধারণ শ্রমিক। সম্প্রতি এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শিশু হোসাইন গুরুতর আহত হয়। বর্তমানে সে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অর্থাভাবে উন্নত চিকিৎসা চালিয়ে নিতে হিমশিম খাচ্ছিল তার পরিবার।

​পরিবারটির এই অসহায়ত্বের খবর পেয়ে সুদূর মরিশাস থেকে তাৎক্ষণিকভাবে সহায়তার হাত বাড়ান আকাশ মিয়া। শিশুটির চিকিৎসার জন্য তিনি নগদ ১০ হাজার টাকা প্রদান করেন। সেই সঙ্গে শিশুটির পূর্ণ সুস্থতা না হওয়া পর্যন্ত ভবিষ্যতেও পরিবারটির পাশে থাকার দৃঢ় আশ্বাস দিয়েছেন তিনি।

​আকাশ মিয়ার এই মহতী উদ্যোগের প্রশংসা করে স্থানীয়রা জানান, প্রবাসে থেকেও দেশের মানুষের প্রতি তার এই টান এবং দায়বদ্ধতা সত্যিই বিরল। "মানুষ মানুষের জন্য"—এই মন্ত্রকে ধারণ করে তিনি বারবার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন।

​এ বিষয়ে আকাশ মিয়া এক বার্তায় জানান, সাধ্যের মধ্যে মানুষের সেবা করা তার নৈতিক দায়িত্ব। শিশু হোসাইন যেন দ্রুত সুস্থ হয়ে তার বাবা-মায়ের কোলে ফিরে যেতে পারে, সেজন্য তিনি সকলের দোয়া কামনা করেছেন।

মানবিকতার এক অনন্য উদাহরণ মানবতার ফেরিওয়ালা খ্যাত প্রবাসী আকাশ মিয়া আর্তমানতার সেবায় দীর্ঘদিন নিজেকে নিয়োজিত রাখায়  স্থানীয় সকল শ্রেণী পেশার মানুষের  ভূয়সী প্রশংসায় ভাসছেন তিনি।

জাতীয়

স্বাস্থ্য

সারাদেশ

আরও পড়ুন