প্রিন্ট ভিউ
বিশেষ প্রতিনিধি: ফরিদপুরের নগরকান্দার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমির আয়োজনে এসএসসি পরীক্ষার্থী ২০২৬ ব্যাচকে সামনে রেখে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় বিদ্যালয়ের অডিটোরিয়াম মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক বেলায়েত হোসেন মিয়া।
অনুষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের সফলতা এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, শহীদ আক্রামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব আলী মিঞা, নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরিফ, সাধারণ সম্পাদক লিয়াকত আলী, সিনিয়র সহ-সভাপতি বিলায়েত হোসেন লিটন, সাংবাদিক শফিকুল ইসলাম মন্টু, মিজানুর রহমান মিজান, ফয়সাল হোসেনসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, নিয়মিত অধ্যবসায়ন, শৃঙ্খলা ও নৈতিকতার মাধ্যমে নিজেদের গড়ে তুলতে হবে। তারা শিক্ষার্থীদের সফলতা কামনা করে দোয়া করেন এবং ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
সবশেষে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।