• ঢাকা
  • বৃহঃস্পতিবার , ৯ এপ্রিল ২০২৬ , বিকাল ০৩:৩০
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

আলফাডাঙ্গায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত।

রিপোর্টার : ইমরান মোল্লা
আলফাডাঙ্গায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। প্রিন্ট ভিউ

আলফাডাঙ্গা প্রতিনিধি : ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে , উপজেলা মিনি কনফারেন্স রুমে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে আজ ,  উক্ত প্রস্তুতিমূলক সভায় সভাপতির  দায়িত্ব পালন করেন ,আলফাডাঙ্গা উপজেলার সুযোগ্য  নির্বাহী অফিসার  রিফাত নুর  মৌসুমী, তিনি এবছর, পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন, রাজনৈতিক ব্যক্তিবর্গ,শিক্ষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে মত বিনিময় করেন। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন,  কে এম রায়হানুর রহমান ,সহকারী কমিশনার ভূমি, তুষার সাহা উপজেলা কৃষি অফিসার, এবং  উপজেলা প্রশাসনের সকল সহকর্মীবৃন্দ।


এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন   আলফাডাঙ্গা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ আবুল হাসনাত, এবং তিনি তার সুন্দর এবং সাবলীল  বক্তব্যে,  সকল পেশার  মানুষের কাছে আবেদন করেন, এবারের পহেলা বৈশাখে আলফাডাঙ্গা উপজেলার সব জায়গাতে আইন শৃঙ্খলা, ও সরকারি নির্দেশনা অনুযায়ী  কাজ করার জন্য,যেকোনো প্রকার বিশৃঙ্খলা কেউ যদি করতে চাই, তারা যেই হোক তাদের আইনের আওতায় আনা হবে, এ বিষয়ে উপজেলায় কোন বিশৃংখলা যেন না হয়, তাই তিনি  সকল শ্রেণীর পেশার মানুষের কাছে সর্বোচ্চ সহযোগিতা চেয়েছেন। 


রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, 

 আলফাডাঙ্গা পৌর বিএনপি'র, সুযোগ্য সভাপতি রবিউল হক রিপন ,এর নেতৃত্বে, উক্ত প্রস্তুতি সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির  সাংগঠনিক সম্পাদক  মনিরুজ্জামান  মনির,সিনিয়র যুগ্ম  সম্পাদক   আহমদ শিকদার ,  যুগ্ম সাধারণ সম্পাদক  আমিনুর রহমান,, এবং দপ্তর সম্পাদক ফারুক হোসেন কাজল , প্রচার সম্পাদক কামরুজ্জামান কদর, টুটুল খান, টগরবন্ধ ইউনিয়ন বিএনপি সহ সকল অঙ্গ সংগঠন এর নেতৃবৃন্দ, 


এবং   বাংলাদেশ জামাতে ইসলামির, পক্ষ থেকে আলফাডাঙ্গা উপজেলা নায়েবে আমির মাওলানা  রেদওয়ানুর নবী ,ও সেক্রেটারি   এস এম হাফিজুর রহমান  সহ স্থানীয়  নেতৃবৃন্দ,উপস্থিত ছিলেন। 


 সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক আলমগীর কবির,শাহিনুর রহমান শাহিন, সেকেন্দার আলম, মুভি বাংলা টিভির সাংবাদিক বুখারী মল্লিক,এবং  বাংলা সময় টিভির সিনিয়র স্টাফ রিপোর্টার আশা চৌধুরী, এবং ক্যামেরাম্যান মারুফ হোসাইন। 

  

আরো উপস্থিত ছিলেন 

উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা  মনির হোসেন, 

এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা গন উপস্থিত ছিলেন,

উক্ত  প্রস্তুতি মূলক সভায়    সকলের সম্মতিতে  সিদ্ধান্ত  গৃহীত হয়েছে যে, সরকারি নির্দেশনা অনুযায়ী সন্ধ্যা সাতটার পরে কোন অনুষ্ঠান চলবে না,অনুষ্ঠান মালার মধ্যে থাকবে, শিশুদের চিত্রাঙ্গন প্রতিযোগিতা,আলপনা আঁকা,  বৈশাখী শোভাযাত্রা,গ্রাম বাংলার ঐতিহ্যবাহী  ঘুড়ি উড়ানো উৎসব,   সাংস্কৃতিক  অনুষ্ঠান, এবংও বিভিন্ন উদ্যোক্তাদের নিয়ে মেলার স্টল। এবং এসএসসি শিক্ষার্থীদের কথা ভেবে অনুষ্ঠানমালা সীমিত করা হয়েছে।

জাতীয়

সারাদেশ

আরও পড়ুন