• ঢাকা
  • শনিবার , ১১ এপ্রিল ২০২৬ , বিকাল ০৪:৩৩
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

বোয়ালমারীতে ফুটপাত দখলমুক্তে কঠোর উচ্ছেদ অভিযান

রিপোর্টার :
বোয়ালমারীতে ফুটপাত দখলমুক্তে কঠোর উচ্ছেদ অভিযান প্রিন্ট ভিউ

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন বোয়ালমারীর সাধারণ পথচারীরা। দীর্ঘদিন ধরে অসাধু দখলদারদের কবলে থাকা পৌর শহরের ফুটপাতগুলো দখলমুক্ত করতে জোরালো উচ্ছেদ অভিযান চালিয়েছে প্রশাসন।

বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত টানা প্রায় চার ঘণ্টা ধরে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিব্বির আহমেদ।

জানা গেছে, পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাত দখল করে গড়ে উঠেছিল একটি প্রভাবশালী ব্যবসায়ী সিন্ডিকেট। তাদের দখলে পড়ে চরম দুর্ভোগে পড়তে হচ্ছিল সাধারণ পথচারীদের। অনেক ক্ষেত্রে মানুষ বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে সড়ক দিয়ে চলাচল করছিলেন, যা বাড়াচ্ছিল দুর্ঘটনার আশঙ্কা।

প্রশাসনের এই অভিযানে পৌরসভার চৌরাস্তা, রাজপ্লাজা মার্কেট, নাট মন্দির এলাকা থেকে শুরু করে ওয়াপদা মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদ করা হয়। শুধু ফুটপাতই নয়, অনেক ব্যবসায়ী সড়কের বড় অংশ দখল করে রাখার বিষয়টিও উঠে আসে অভিযানে।

অভিযান চলাকালে ৮টি দোকানকে জরিমানা করা হয় এবং সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হয়, যাতে ভবিষ্যতে কেউ পুনরায় অবৈধভাবে দখল না করতে পারে।

এ বিষয়ে ম্যাজিস্ট্রেট শিব্বির আহমেদ বলেন,

পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতেই এই অভিযান। দীর্ঘদিন ধরে কিছু অসাধু দখলদার ফুটপাত ও রাস্তা দখল করে রেখেছিল। অভিযোগের ভিত্তিতে আমরা ব্যবস্থা নিয়েছি। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

স্থানীয়দের দাবি, এই উদ্যোগ যদি ধারাবাহিকভাবে চালু থাকে, তবে বোয়ালমারী পৌর শহরে ফিরবে শৃঙ্খলা, কমবে যানজট, আর স্বস্তি পাবে সাধারণ মানুষ।

জাতীয়

সারাদেশ

আরও পড়ুন