• ঢাকা
  • শনিবার , ১১ এপ্রিল ২০২৬ , বিকাল ০৪:৩৫
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

বোয়ালমারীতে বৈশাখী শোভাযাত্রায় ফিরছে হারানো ঐতিহ্যের ছোঁয়া

রিপোর্টার :
বোয়ালমারীতে বৈশাখী শোভাযাত্রায় ফিরছে হারানো ঐতিহ্যের ছোঁয়া প্রিন্ট ভিউ

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: “নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের বোয়ালমারীতে এবার পহেলা বৈশাখ উদযাপন হতে যাচ্ছে এক ভিন্ন মাত্রায়। ঐতিহ্যের রঙে রাঙানো বৈশাখী শোভাযাত্রায় স্থান পাবে গ্রামীণ জীবনের হারিয়ে যেতে বসা নানা নিদর্শন, যা নতুন প্রজন্মকে শেকড়ের গল্প শোনাবে।

বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা কনফারেন্স রুমে ১৪৩৩ বঙ্গাব্দের নববর্ষ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভায় এবারের আয়োজনকে আরও বর্ণিল, অর্থবহ ও অংশগ্রহণমূলক করার নানা দিক নিয়ে আলোচনা করা হয়।

সভায় জানানো হয়, এবারের শোভাযাত্রায় গ্রামীণ জীবনযাত্রার ঐতিহ্যবাহী তৈজসপত্র, কৃষিজ সংস্কৃতির প্রতীক, এবং বিলুপ্তপ্রায় লোকজ উপকরণ স্থান পাবে। এর মাধ্যমে তরুণ প্রজন্মকে নিজেদের ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল হাসানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এবারের পহেলা বৈশাখ উদযাপনকে কেন্দ্র করে থাকবে শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন। সব মিলিয়ে বোয়ালমারীতে বাংলা নববর্ষকে বরণ করতে প্রস্তুত হচ্ছে এক আনন্দমুখর পরিবেশ। শেকড়ের টানে, ঐতিহ্যের আহ্বানে-বোয়ালমারীর বৈশাখ এবার হবে ভিন্ন স্বাদের, ভিন্ন আবহের।

জাতীয়

বিনোদন

সারাদেশ

আরও পড়ুন