• ঢাকা
  • বুধবার , ১৫ এপ্রিল ২০২৬ , রাত ০৩:৩৩
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

সালথায় প্রাণের মাঝারদিয়া উন্নয়ন সংস্থা'র আত্মপ্রকাশ

রিপোর্টার : মো. নাজমুল হাচান
সালথায় প্রাণের মাঝারদিয়া উন্নয়ন সংস্থা'র আত্মপ্রকাশ প্রিন্ট ভিউ

মোঃ নাজমুল হাচান,সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় অরাজনৈতিক ও সেবামূলক সংগঠন 'প্রাণের মাঝারদিয়া উন্নয়ন সংস্থা' আত্মপ্রকাশ করেছে। শুক্রবার (১০ এপ্রিল) সকালে উপজেলার মাঝারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে জমকালো এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সংগঠনের আত্মপ্রকাশ করে। আত্মপ্রকাশের প্রথম দিনেই আলোচনা সভা ও মাঝারদিয়া এলাকার মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে 'প্রাণের মাঝারদিয়া উন্নয়ন সংস্থা'।

জানা যায়, সমাজের বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম নিয়ে সরকারি, বেসরকারি চাকুরিজীবী, ও অবসরপ্রাপ্ত ব্যাক্তিবর্গ নিয়ে এই সংগঠন জুলাই ২০২৫ সালে প্রথম কার্যক্রম শুরু করে। শিক্ষার মানোন্নয়ন, গ্রামের সৌন্দর্য বৃদ্ধিতে বৃক্ষরোপণ, অসহায় ও দরিদ্রদের সহায়তা, গ্রামের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সেচ্ছাসেবী হিসেবে কাজ করা সহ সমাজের বিভিন্ন সেবামূলক কাজ করাই সংগঠনটির লক্ষ্য ও উদ্দেশ্য। প্রস্তাবিত উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের কার্যক্রম গতিশীল ও মাঝারদিয়া গ্রাম কে একটি আদর্শ গ্রাম হিসেবে গড়ে তোলাই এই সংগঠনের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেধাবী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন, সালথা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মামুন সরকার। সরকারি নগরকান্দা কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ বাবু মনোরঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, মাঝারদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হাবিবুর রহমান (হামিদ), ফরিদপুর জজ কোর্টের এ.পি.পি. এ্যাড. রেজাউল করিম প্রমুখ। এছাড়াও সংগঠনটিন অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্য মান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান টি পরিচালনা করেন, অবসরপ্রাপ্ত প্রাধান শিক্ষক মো. রবিউল আলম।

জাতীয়

সারাদেশ

আরও পড়ুন