• ঢাকা
  • শনিবার , ২৫ এপ্রিল ২০২৬ , সন্ধ্যা ০৭:৪৫
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

কাউনিয়ায় ভুট্টা ক্ষেতের সাথে শত্রুতা- থানায় অভিযোগ

রিপোর্টার : জহির রায়হান
কাউনিয়ায় ভুট্টা ক্ষেতের সাথে শত্রুতা- থানায় অভিযোগ প্রিন্ট ভিউ

কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ ভুট্টা ক্ষেতের সাথে এ কেমন শত্রুতা। রংপুরের কাউনিয়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের বিরুদ্ধে ক্ষেত থেকে ভুট্টা তুলে নেওয়া ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার গনাই এলাকার বাসিন্দা মো. কাফি মিয়া (৪৩) দাবি করেন, তিনি ২০০৬ সালের ১০ আগস্ট দলিল মূলে প্রায় ৩.৯৪ একর জমি ক্রয় করে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। জমিটি নিয়ে প্রতিপক্ষের সঙ্গে বিরোধ চলমান রয়েছে এবং বিষয়টি আদালতেও বিচারাধীন রয়েছে ।

তিনি অভিযোগ করেন, গত ১৫ এপ্রিল রাত আনুমানিক ১০টার দিকে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে তার জমির প্রায় ২ একর জমির ভুট্টা কেটে নিয়ে যায়। এ সময় তিনি বাধা দিতে গেলে তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয় এবং জমিতে গেলে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। ভুক্তভোগী আরও জানান, জমি সংক্রান্ত বিরোধ মীমাংসায় স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠক ও জমি মাপযোগ করে সীমানা নির্ধারণ করা হলেও অভিযুক্তরা তা মানছেন না। বরং জীবন নাশের হুমকি প্রদান করে আসছে এতে তিনি ও তার পরিবার আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন।

ঘটনার সাক্ষী হিসেবে স্থানীয় কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে এবং বিষয়টি এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। এ বিষয়ে কাউনিয়া থানায় একটি  লিখিত অভিযোগ করা হয়েছে।

জাতীয়

সারাদেশ

আরও পড়ুন