• ঢাকা
  • মঙ্গলবার , ২৮ এপ্রিল ২০২৬ , সন্ধ্যা ০৬:২৯
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

কাউনিয়ায় সড়ক দূর্ঘটনায় এক অজ্ঞাত মহিলার মৃত্যু

রিপোর্টার : জহির রায়হান
কাউনিয়ায় সড়ক দূর্ঘটনায় এক অজ্ঞাত মহিলার মৃত্যু প্রিন্ট ভিউ

জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ কাউনিয়ায় সড়ক দূর্ঘটনায় এক অজ্ঞাত মহিলার মৃত্যু হয়েছে। থানা সূত্রে জানাগেছে রোববার ভোরের দিকে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে মীরবাগ বিজলের ঘুন্টি নামক স্থানে রাস্তা পারাপারের সময় দ্রুত গামী এক অজ্ঞাত বাসের ধাক্কায় এক আধাবয়সী  অজ্ঞাত মহিলা গুরুত্বর আহত হয়। ওই মহিলা কে দ্রুত কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। 

কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ শিহাব উদ্দিন বলেন সড়ক দূর্ঘটনায় নিহত অজ্ঞাত মহিলার পরিচয় পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য রংপুর মর্গে প্রেরণ করা হয়েছে। 

জাতীয়

সারাদেশ

মৃত্যু

আরও পড়ুন