• ঢাকা
  • মঙ্গলবার , ২৮ এপ্রিল ২০২৬ , বিকাল ০৫:১৬
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

কাউনিয়া গাজিরহাট লোকালয়ে দলছুট হনুমান উৎসুক জনতার ভীড়

রিপোর্টার : জহির রায়হান
কাউনিয়া গাজিরহাট লোকালয়ে  দলছুট হনুমান উৎসুক জনতার ভীড় প্রিন্ট ভিউ

জহির রায়হান কাউনিয়া (রংপুর) প্রতিনিধি : কাউনিয়ায় গাজিরহাট  দলছুট একটি হনুমান লোকালয়ে এসে গাছে গাছে ছুটে বেড়াচ্ছে আর হনুমানের ছোটাছুটির দৃশ্য  দেখতে  উৎসুক জনতার ভীড় লক্ষ্য করা গেছে। খোঁজ নিয়ে জানা গেছে প্রায় তিন চারদিন ধরে কমলা-হলুদ রংয়ের কালো মুখ  ও লম্বা লেজ ওয়ালা বিরল প্রজাতির একটি হনুমান কাউনিয়ার বিভিন্ন এলাকায় গাছে গাছে ঘুরে বেড়াচ্ছে। প্রথম তাকে দেখা গেছে উপজেলার টেপামধুপুর  ইউনিয়নের ভায়ার হাট এলাকায়, তার পর কালির হাটে দেখা যায়। সর্বশেষ হনুমান টিকে শনিবার বিকালে  উপজেলা সদর ইউনিয়ন বালাপাড়ার গাজীর হাট এলাকায় গাছে গাছে ঘুরতে দেখা যায় এবং এ গ্রামেই অবস্থান করছে। 

গাজীর হাট নিজপাড়া গ্রামের হাসিনা বেগম জানান হনুমান টিকে তিনি শনিবার বিকালে  তাঁর বাড়ির প্রাচীরের উপর ঘোরাঘুরি করতে দেখেন। তার মনে হয়েছে হনুমানটি খুবই ক্ষুদার্ত। তাই তিনি বিস্কুট রুটি দেয়ালের উপরে রেখে দিলে হনুমানটি তা ঘপাঘপ খেয়ে ফেলে। এলাকায় হনুমানের আগমনের খবর ছড়িয়ে পড়লে  নিমেষের মধ্যে হাজার হাজার  জনতার ভীড় জমে যায়। অনেকে হনুমান টি উত্যক্ত করার চেষ্টা চালায়। 

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আল-মামুন বলেন হনুমান টি কে বিরক্ত করা থেকে সবাই বিরত থাকতে হবে । আমরা গৃহ পালিত প্রাণী নিয়ে কাজ করি। এটা বনবিভাগের দায়িত্ব তারা হনুমান টি উদ্ধার  করে প্রয়োজনী ব্যবস্থা গ্রহন করতে পারেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা বলেন বন বিভাগের কর্মকর্তার সাথে যোগাযোগ করে হনুমানটি উদ্ধারের ব্যবস্থা করা হবে। 

জাতীয়

সারাদেশ

আরও পড়ুন