• ঢাকা
  • মঙ্গলবার , ১২ মে ২০২৬ , সকাল ০৮:০৭
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

আলফাডাঙ্গায় মাদক সম্রাট রবি ঘোষের মুচলেকা প্রদান, স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার।

রিপোর্টার : ইমরান মোল্লা
আলফাডাঙ্গায় মাদক সম্রাট রবি ঘোষের মুচলেকা প্রদান, স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার। প্রিন্ট ভিউ

কফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার নওপাড়া গ্রামের, আলোচিত মাদক ব্যবসায়ী রবি ঘোষ ও তার ছেলে রজত ঘোষ মাদক, ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গীকার করেছেন। 

জানা যায়, গত ৭ মে ২০২৬ তারিখে FD news  টিভিতে, আলফাডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিব মাদকের বিরুদ্ধে সরাসরি অবস্থান নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে তিনি মাদকবিরোধী কঠোর অবস্থানের ঘোষণা দেন, এবং রবি ঘোষের বাড়িতে গিয়ে মাদক ব্যবসা পরিত্যাগের জন্য আল্টিমেটাম প্রদান করেন। একই সঙ্গে সংশোধনের জন্য শেষ সুযোগও দেওয়া হয়।

এদিকে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) তাইজুল ফকিরের ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুর জামাল খসরুর মাদকবিরোধী দৃঢ় বক্তব্য স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

 পাশাপাশি সাংবাদিক ও সচেতন নাগরিকদের ধারাবাহিক সংবাদ প্রকাশ ও সামাজিক প্রচারণার ফলে মাদক ব্যবসায়ীদের মাঝে ভীতির পরিবেশ তৈরি হয়।

এরই ধারাবাহিকতায় রবি ঘোষ ও তার ছেলে রজত ঘোষ মাদক ব্যবসা পরিত্যাগ করে স্বাভাবিক জীবনে ফিরে আসার ঘোষণা দেন।

এ সময় উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আব্বাস মিয়া, পৌর বিএনপির সভাপতি রবিউল হক রিপন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান, স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম দাউদ, যুবদলের সাবেক সেক্রেটারি কামরুজ্জামান কদর সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক ব্যক্তিবর্গ।

পরবর্তীতে রবি ঘোষ ও তার ছেলে আলফাডাঙ্গা

 উপজেলা ভূমি কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রায়হানুর রহমানের নিকট উপস্থিত হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার, অঙ্গীকার করে আনুষ্ঠানিক মুচলেকা প্রদান করেন।

প্রশাসন ও স্থানীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, এ ধরনের উদ্যোগ মাদকমুক্ত সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

জাতীয়

সারাদেশ

আরও পড়ুন