প্রিন্ট ভিউ
মোঃ ইমরান মোল্লা: আজ রবিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী, আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি এবং ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য, খন্দকার নাসিরুল ইসলাম-কে, ফুলের শুভেচ্ছা জানানোর মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মোঃ কামাল আহমেদ।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ নতুন যোগদানকারী চেয়ারম্যান কামাল আহমেদকে দলের পক্ষ থেকে স্বাগত জানান এবং তার রাজনৈতিক কর্মকাণ্ডে সফলতা কামনা করেন।
যোগদান অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, দলীয় কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। তারা আশা প্রকাশ করেন, চেয়ারম্যান কামাল আহমেদের যোগদানের মাধ্যমে এলাকায় বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে।
নবযোগদানকারী চেয়ারম্যান কামাল আহমেদ বলেন, জনগণের প্রত্যাশা পূরণ ও এলাকার উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখতেই তিনি বিএনপির রাজনীতিতে যুক্ত হয়েছেন।