• ঢাকা
  • সোমবার , ১৮ মে ২০২৬ , রাত ০১:১২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

কাউনিয়া শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ঋণ খেলাপি সাজাপ্রাপ্ত আসামি কলেজ শিক্ষক গ্রেফতার

রিপোর্টার : জহির রায়হান
কাউনিয়া শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ঋণ খেলাপি সাজাপ্রাপ্ত আসামি কলেজ শিক্ষক গ্রেফতার প্রিন্ট ভিউ

কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ কাউনিয়া উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ঋণ খেলাপি সাজাপ্রাপ্ত আসামি  কলেজের  প্রভাষক মোহাম্মদ আলী বাবু কে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৬ মে) তাকে মামলার গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠায় পুলিশ। এর আগে শুক্রবার দিনগত গভীর রাতে রংপুর মহানগর এলাকায় ভাড়া বাড়ী থেকে তাকে আটক করা হয়। 

গ্রেফতারকৃত মোহাম্মদ আলী বাবু, উপজেলার কুর্শা ইউনিয়নের গধাদর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে এবং ওই এলাকার মীরবাগ কলেজের প্রভাষক। 

কাউনিয়া থানার এসআই ব্রজ গোপাল কর্মকার জানান, স্থানীয় কলেজের প্রভাষক মোহাম্মদ আলী বাবু কাউনিয়া উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি: এর নিকট থেকে ঋণ নিয়ে পরিশোধ না করায় তার বিরুদ্ধে আদালতে মামলা হয় এবং সাজাপ্রাপ্ত হন। এছাড়াও 

প্রতারনা করে বিভিন্ন এলাকার মানুষ কে হজে পাঠানো ও চাকুরী দেয়ার নামে অনেকের কাছ থেকে টাকা নিয়েছে। হজে যেতে না পারা এবং চাকুরী না পাওয়া ক্ষতিগ্রস্থ ভুক্তভোগী ব্যক্তিরা মামলায় দায়ের করেন। 

তিনি বলেন, অর্থ আত্মসাতের প্রতারনার ঘটনায় মোহাম্মদ আলীর বিরুদ্ধে রংপুরে আদালতে একটি  মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে এলাকার থাকেন না এবং কলেজের আসেন না বাবু। আদালত তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করে। 

শুক্রবার দিনগত রাতে তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামী বাবুর অবস্থান শনাক্ত করে পুলিশ। গভীররাতেই কাউনিয়া থানা ও জেলা গোয়েন্দা পুলিশ যৌথ অভিযান চালিয়ে রংপুর মহানগর এলাকায় ভাড়া বাড়ী থেকে বাবুকে আটক করা হয়।  পরে তাকে রংপুর মহানগর থেকে থানায় নিয়ে আসা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিহাব উদ্দিন বলেন, আটক আসামীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন, তার বিরুদ্ধে পরোয়ানা জারী করে আদালত। পরোয়ানামুলে আটক করে শনিবার তাকে রংপুর আদালতে পাঠানো হয়েছে।

জাতীয়

সারাদেশ

আরও পড়ুন