• ঢাকা
  • সোমবার , ১৮ মে ২০২৬ , রাত ০১:১২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

কাউনিয়া হাসপাতালের ভেতরেই মশার প্রজনন কেন্দ্র তৈরির কারখানা

রিপোর্টার : জহির রায়হান
কাউনিয়া হাসপাতালের ভেতরেই মশার প্রজনন কেন্দ্র তৈরির কারখানা প্রিন্ট ভিউ

কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতীয় তলার একটি অংশে দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনাসহ পানি জমে থাকায় সেখানে মশার প্রজনন কেন্দ্র তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ ঘটনায় রোগী, স্বজন ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।

শুক্রবার (১৫ মে) বিকেলে সরেজমিনে দেখা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতীয় তলার খোলা অংশজুড়ে কালচে পানি জমে রয়েছে। পানির মধ্যে শুকনো পাতা ও বিভিন্ন ধরনের আবর্জনা ভাসতে দেখা যায়। দীর্ঘদিন ধরে পানি জমে থাকায় সেখানে মশার লার্ভা সৃষ্টি হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

হাসপাতালে সেবা নিতে আসা জাহিদুল ইসলাম অভিযোগ করে বলেন, “কর্তৃপক্ষের নজরদারি ও দায়িত্বে অবহেলার কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। হাসপাতালে রোগীরা চিকিৎসা নিতে এসে উল্টো ঝুঁকির মধ্যে পড়ছেন।

 রুহুল আমিন বলেন একজন অভিযোগ করে বলেন, , “নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।”

স্থানীয়দের দাবি, হাসপাতাল রোগীদের চিকিৎসাসেবার গুরুত্বপূর্ণ স্থান। সেখানে অপরিচ্ছন্ন পরিবেশ ও জমে থাকা পানি ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগের ঝুঁকি বাড়াতে পারে। তাই দ্রুত পানি অপসারণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত এবং নিয়মিত তদারকির দাবি জানান তারা।

এ বিষয়ে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃ পঃ কর্মকর্তা ডা. আহসান হাবিবের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

জাতীয়

সারাদেশ

আরও পড়ুন