প্রিন্ট ভিউ
মোঃ ইমরান মোল্লা, ক্রীড়া শক্তি, ক্রীড়া বল — মাদক ছেড়ে মাঠে চল” এই প্রতিপাদ্যকে সামনে রেখে, ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা উপজেলার শিয়ালদী গ্রামে, শিয়ালদী যুব সমাজের উদ্যোগে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে, ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকালে অনুষ্ঠিত ফাইনাল খেলাকে ঘিরে, এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। বিভিন্ন এলাকা থেকে আগত ক্রীড়াপ্রেমী দর্শকদের উপস্থিতিতে মাঠ পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এস. এম. রিদওয়ানুরী (রেদওয়ান)। তিনি বক্তব্যে বলেন, যুবসমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। এমন আয়োজন তরুণদের সুস্থ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বুড়াইচ ইউনিয়নের আমীর মাওলানা আব্দুর রহমান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আলফাডাঙ্গা উপজেলা শাখার সাধারণ সম্পাদক, এস এম হাফিজুর রহমান।
অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধান করেন মোঃ কুতুব উদ্দিন।
খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। স্থানীয় যুবসমাজের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্ট এলাকায় ক্রীড়া চর্চা বৃদ্ধি ও সামাজিক সম্প্রীতি, জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে উপস্থিত অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন।