প্রিন্ট ভিউ
জহির রায়হান কাউনিয়া ( রংপুর) প্রতিনিধিঃ কাউনিয়া উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষকদের মাঝে বিশেষ প্রণোদনা হিসেবে রোপা আমন ধানের ও রাসায়নিক সার সোমবার দুপুরে বিতরন করা হয়েছে।
উপজেলা কৃষি অফিসার তানিয়া আকতারের সভাপতিত্বে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া সুলতানা,বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সুফিয়া সরদার,অতিরিক্ত কৃষি অফিসার মল্লিকা রানী রায় প্রমূখ।
উপজেলার মোট ২ হাজার ৪শ' নির্বাচিত কৃষকের মাঝে ৫ কেজি আমন ধানের বীজ,১০ কেজি ডিএ ফি ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।