• ঢাকা
  • বুধবার , ২৪ জুন ২০২৬ , ভোর ০৫:৩৪
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে কাউনিয়ায় যুবদলের প্রতিবাদ মিছিল

রিপোর্টার : জহির রায়হান
অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে কাউনিয়ায় যুবদলের প্রতিবাদ মিছিল প্রিন্ট ভিউ

জহির রায়হান  কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে যুবদল কাউনিয়া উপজেলা শাখা মঙ্গলবার  দুপুর সাড়ে ১২টায়  একটি প্রতিবাদ মিছিল বের করে।

মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়কপ্রদক্ষিণ শেষে গালর্স স্কুল মোড়ে সমবেত হয়।

প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন  উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রহিম, সদস্য সচিব আব্দুল আজিজ বাবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, যুগ্ম আহ্বায়ক মনু সরকার ও শফিউল আলম মুক্তি প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ফরহাদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সদরুল, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন রকসি, রংপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সাইদুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন অরেঞ্জ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ইন্তাজ আলী, সদস্য সচিব আব্দুল হালিম, জিয়া মঞ্চের সদস্য সচিব এস. সোহেল, বালাপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব আব্দুস সাত্তার, স্বেচ্ছাসেবক নেতা লিওন ও রুবেলসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

কর্মসূচিতে নেতারা বলেন, অপপ্রচার ও রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত কর্মকাণ্ডের বিরুদ্ধে যুবদল সবসময় সোচ্চার থাকবে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন-সংগ্রাম অব্যাহত রাখবে।

জাতীয়

সারাদেশ

আরও পড়ুন