• ঢাকা
  • বুধবার , ২৪ জুন ২০২৬ , ভোর ০৫:৪৩
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

মোহাম্মদ আলী বাবুকে পরমেশ্বরদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চান ইউনিয়নবাসী।

রিপোর্টার : ইমরান মোল্লা
মোহাম্মদ আলী বাবুকে পরমেশ্বরদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চান ইউনিয়নবাসী। প্রিন্ট ভিউ

মোঃ ইমরান মোল্লাঃ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আলী সিকদার বাবুকে, দেখতে চান বলে জানিয়েছেন এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও, দলীয় নেতাকর্মীরা।

আগামী ২৬ জুন অনুষ্ঠিতব্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়ন বিএনপির সম্মেলনকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। এ সম্মেলনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন মোহাম্মদ আলী সিকদার বাবু।

স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের দাবি, দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ, নেতাকর্মীদের সঙ্গে সুসম্পর্ক এবং সাংগঠনিক দক্ষতার কারণে মোহাম্মদ আলী সিকদার বাবুকে সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চান তারা।

তাদের প্রত্যাশা, সম্মেলনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব নির্বাচিত হলে পরমেশ্বরদী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং দলকে সুসংগঠিত করতে নতুন মাত্রা যোগ হবে।

উল্লেখ্য, আগামী ২৬ জুন অনুষ্ঠিতব্য পরমেশ্বরদী ইউনিয়ন বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

জাতীয়

রাজনীতি

সারাদেশ

আরও পড়ুন