• ঢাকা
  • শনিবার , ২৭ জুন ২০২৬ , রাত ০২:২২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

বিশ্ব পরিবেশ দিবসে সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ

রিপোর্টার : মো. নাজমুল হাচান
বিশ্ব পরিবেশ দিবসে সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ প্রিন্ট ভিউ

মোঃ নাজমুল হাচান , সালথা (ফরিদপুর) প্রতিনিধি: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ফরিদপুরের সালথায় নবজাতক পরিবারের মাঝে গাছের চারা বিতরণ করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। সুজন সালথা উপজেলা শাখার  উদ্যোগে  শুক্রবার (২৬ জুন) দিন ব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় এই গাছের চারা বিতরণ করা হয়।

জানা যায়, সুজন সালথা উপজেলা শাখার অর্থায়নে ১-৪৫ দিন বয়সের নবজাতক পরিবারের মাঝে ৪ টি করে গাছের চারা উপহার হিসেবে প্রদান করা হয়। এসময় প্রতিটি পরিবারের মাঝে দুটি বনজ গাছ, ১টি ফলজ গাছ ও একটি ঔষধি গাছ বিতরণ করা হয়। বিশ্ব পরিবেশ দিবসে প্রায় অর্ধশত পরিবারের মাঝে এই গাছের চারা বিতরণ করা হবে। প্রথম দিনে ২০ টি পরিবারের মাঝে এই গাছের চারা বিতরণ করা হয়।

নবজাতক পরিবারের মাঝে গাছের চারা তুলে দেন সুজন সালথা উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান। তিনি বলেন, কোন দান নয়, আমরা উপহার হিসেবে সদ্য জন্ম নেওয়া শিমুর পরিবার কে এই গাছের চারা উপহার দিচ্ছি। সালথা উপজেলার সর্বত্র জন্ম নেওয়া প্রতিটি শিশুর পরিবার কে আমরা গাছের চারা উপহার দিতে চাই। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি। আপনারা বেশি বেশি গাছ লাগান, পরিবেশ বাচান।

গাছের চারা বিতরণ কালে আরও উপস্থিত ছিলেন, সুজন সালথা উপজেলা শাখার সহ-সভাপতি মো. মফিকুল ইসলাম, সৈয়দ আব্দুল বাপ্পী, মেহেদী হাসান, সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, যুগ্ম সম্পাদক সাহিদ গাজী, প্রচার সম্পাদক শাহিন হাওলাদার, কোষাধ্যক্ষ মো. নুরুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য ফারহান রাসেল, ইকবাল হোসেন প্রমূখ।

জাতীয়

সারাদেশ

আরও পড়ুন