• ঢাকা
  • শনিবার , ২৭ জুন ২০২৬ , রাত ০২:২৬
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা

রিপোর্টার : আলফাডাঙ্গা প্রতিনিধি
আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা প্রিন্ট ভিউ

স্টাফ রিপোর্টার: ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতা ও গ্রাম্য বিরোধের জেরে সুমন শেখ (৩০) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২৬ জুন) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার টগরবন্দ ইউনিয়নের বড়ভাগ পূর্বপাড়া এলাকায় উকিল শেখের বাড়ির সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সুমন শেখ ওই গ্রামের আলাউদ্দিন শেখের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বড়ভাগ গ্রামে দীর্ঘদিন ধরে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সন্ধ্যায় সুমন শেখ মোটরসাইকেলযোগে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা চালায়।

অভিযোগ রয়েছে, বড়ভাগ গ্রামের সাবেক ইউপি সদস্য কুদ্দুস শেখের ছেলে হোসাইন শেখের নেতৃত্বে কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে সুমনের ওপর হামলা করে। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়।

পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় সুমনকে উদ্ধার করে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় বড়ভাগ এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয়দের দাবি, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

মৃত্যু

আরও পড়ুন