• ঢাকা
  • শুক্রবার , ৩ জুলাই ২০২৬ , রাত ০২:১৬
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

সালথার মাঝারদিয়ায় মাদক বিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

রিপোর্টার : নাজমুল হাচান
সালথার মাঝারদিয়ায় মাদক বিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত প্রিন্ট ভিউ

মোঃ নাজমুল হাচান , সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথার মাঝারদিয়ায় মাদক বিরোধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মাঝারদিয়া ইউনিয়ন ছাত্র ও যুব সমাজের উদ্যোগে মঙ্গলবার (৩০ জুন) মাঝারদিয়া বাজারে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। র‍্যালিটি

মাঝারদিয়া বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজারের মোড়ে গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তারা মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেন। এসময় উপস্থিত সকলে সংঘর্ষে না জড়িয়ে এলাকার উন্নয়নে মাদক ও জুয়া থেকে সবাই দুরে থাকার বিষয়ে মতামত দেন।

মাঝারদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. সাহিদুজ্জামান সাহিদের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. বাবুলুর রহমান খান। এসময় আরও উপস্থিত ছিলেন, সাবেক পুলিশ কর্মকর্তা হাবিবুর রহমান হাবিব, সাবেক প্রধান শিক্ষক রবিউল আলম, উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল ইসলাম রাজ, ইমরান মাতুব্বর, কাজী কামরুল, সেলিম মাতুব্বর প্রমূখ।

উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সোহেল রানার পরিচালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল গফফার, কাজী কামরুজ্জামান, যুবদল নেতা রহমত মোল্যা, ইসহাক মাতুব্বর, ঠরিদ মোল্যা, বিল্লাল মাতুব্বর, ফারুক মোল্যা, হান্নান মোল্যা, সুব্রত চৌধুরী, জাকির মেম্বার, এসকেন মাতুব্বর, সাহেব আলী মাতুব্বর, জাহিদ মেম্বার, মিলন মাতুব্বর, টুলু মাতুব্বর। এছাড়াও মাঝারদিয়া, কুমারপট্টি, হরিনা ও খলিশপট্টির ৫ শতাধিক গ্রামবাসী উপস্থিত ছিলেন।

জাতীয়

সারাদেশ

আরও পড়ুন