প্রিন্ট ভিউ
স্টাফ রিপোর্টার : ফরিদপুরের বোয়ালমারীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে পিচ্ছিল হয়ে পড়া সড়কে যাত্রীবাহী একটি লোকাল বাস ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে উভয় চালকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
শনিবার দুপুর ১২টার দিকে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের উপজেলার সৈয়দপুর এলাকায় শ্যামল সাহার ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের দাবি, বৃষ্টির মধ্যে ট্রাকটি ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারালে বিপরীত দিক থেকে আসা বোয়ালমারীগামী বাসের সঙ্গে সজোরে সংঘর্ষ হয়। এতে দুই চালকসহ অন্তত ১০ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। গুরুতর আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।