• ঢাকা
  • মঙ্গলবার , ১৪ জুলাই ২০২৬ , ভোর ০৪:০০
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

বোয়ালমারীতে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও আড়াই ভরি স্বর্ণালঙ্কার লুট

রিপোর্টার : শফিকুল ইসলাম নাগর
বোয়ালমারীতে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও আড়াই ভরি স্বর্ণালঙ্কার লুট প্রিন্ট ভিউ

স্টাফ রিপোর্টার: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের পোয়াইল মধ্যপাড়া গ্রামে সৌদি প্রবাসী মাহবুব শেখের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নগদ প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা ও প্রায় আড়াই ভরি স্বর্ণালঙ্কারসহ কয়েক লাখ টাকার মালামাল চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।

রোববার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। পরিবার সূত্রে জানা যায়, সৌদি প্রবাসী মাহবুব শেখের স্ত্রী কোহিনুর বেগম রাত ১টা পর্যন্ত ঘরের ভেতরে সেলাইয়ের কাজ করেন। পরে তিনি ঘুমিয়ে পড়লে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে ওয়ারড্রবের তালা ভেঙে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়।

সোমবার সকালে প্রবাসীর মা জাহেরা বেগম পুত্রবধূর ঘরে গিয়ে মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে চিৎকার করলে কোহিনুর বেগমের ঘুম ভাঙে। তখন তারা দেখতে পান, ঘরের মূল্যবান মালামাল চুরি হয়ে গেছে।

ভুক্তভোগী কোহিনুর বেগম বলেন, রাতে সেলাইয়ের কাজ শেষ করে ঘুমিয়ে পড়েছিলাম। সকালে চিৎকার শুনে ঘুম ভাঙলে দেখি, ঘরের সবকিছু তছনছ এবং নগদ টাকা ও স্বর্ণালঙ্কার চুরি হয়ে গেছে।

স্থানীয়রা জানান, এলাকায় চুরি ও মাদক সংশ্লিষ্ট অপরাধ বেড়ে গেছে। তারা দ্রুত ঘটনার তদন্ত করে জড়িতদের গ্রেপ্তার এবং এলাকায় পুলিশের টহল জোরদারের দাবি জানান।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন, এ বিষয়ে এখনো থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জাতীয়

সারাদেশ

আরও পড়ুন