• ঢাকা
  • সোমবার , ২৭ জুলাই ২০২৬ , সকাল ১১:১৫
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

বোয়ালমারীর দুই মাদরাসায় মাসিক খাদ্য সহায়তা, নিজ অর্থায়নে মানবসেবার দৃষ্টান্ত গড়ছেন খন্দোকার আশরাফুল আলম মামুন

রিপোর্টার : এস এম রুবেল
বোয়ালমারীর দুই মাদরাসায় মাসিক খাদ্য সহায়তা, নিজ অর্থায়নে মানবসেবার দৃষ্টান্ত গড়ছেন খন্দোকার আশরাফুল আলম মামুন প্রিন্ট ভিউ

নিজেস্ব প্রতিবেদক: সমাজের অসহায়, এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে দীর্ঘদিন ধরে নীরবে কাজ করে যাচ্ছে আমিনা মামুন ফাউন্ডেশন। সম্পূর্ণ ব্যক্তিগত অর্থায়নে পরিচালিত এ মানবিক উদ্যোগের মাধ্যমে প্রতি মাসেই ফরিদপুরের বোয়ালমারীর বিভিন্ন মাদরাসা, এতিমখানা ও অসহায় পরিবারের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী। এরই ধারাবাহিকতায় এবার উপজেলার দুটি মাদরাসায় মাসিক খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

মাদরাসা দুটি হলো উপজেলার গুনবহা ইউনিয়নের কামারগ্রামে অবস্থিত নূরে মাদিনা মাদরাসা ও এতিমখানা এবং বাগুয়ান হালিমাতুস সাদিয়া মহিলা মাদরাসা। সেখানে অধ্যয়নরত এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের জন্য চাল, ডাল, সয়াবিন তেল, বিভিন্ন ধরনের সবজি, মাছ, ডিম, মাংস, মসলাসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়।

জানা গেছে, এ কার্যক্রম কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অনুদানের ওপর নির্ভরশীল নয়। আমিনা মামুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা খন্দোকার আশরাফুল আলম মামুন তাঁর নিজস্ব অর্থায়নেই প্রতি মাসে এসব খাদ্যসামগ্রী সরবরাহ করে আসছেন। সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় থেকেই তিনি এ উদ্যোগ অব্যাহত রেখেছেন।

খন্দোকার আশরাফুল আলম মামুন বলেন, আমিনা মামুন ফাউন্ডেশন সাধারণ মানুষের আস্থার প্রতীক হিসেবে কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি, সমাজের অসহায়, এতিম ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো শুধু সামাজিক দায়িত্ব নয়, এটি মানবিক ও ধর্মীয় কর্তব্যও। আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যেই আমরা এই সেবামূলক কার্যক্রম পরিচালনা করছি।

তিনি আরও বলেন, শুধু খাদ্য সহায়তাই নয়, ফাউন্ডেশনের মাধ্যমে ইতোমধ্যে অসহায় মানুষের জন্য ঘর নির্মাণ, অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন, জরুরি চিকিৎসা সহায়তা এবং বিভিন্ন মানবিক উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। যতদিন আল্লাহ তাওফিক দেবেন, ততদিন নিজের সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

মাদরাসা কর্তৃপক্ষ ও স্থানীয়রা জানান, নিয়মিত এ খাদ্য সহায়তার ফলে এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের খাবারের সংকট অনেকটাই লাঘব হচ্ছে। তারা খন্দোকার আশরাফুল আলম মামুন ও আমিনা মামুন ফাউন্ডেশনের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত হোক বলে আশা প্রকাশ করেন।

জাতীয়

সারাদেশ

আরও পড়ুন