• ঢাকা
  • রবিবার , ১০ মে ২০২৬ , সন্ধ্যা ০৬:১৬
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

আলফাডাঙ্গায় নদী খননের শুভ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রিপোর্টার : এসএম রুবেল
আলফাডাঙ্গায় নদী খননের শুভ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম প্রিন্ট ভিউ

এসএম রুবেল  : ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের মালা বড়ভাগ এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা ও খালের নাব্যতা সংকট নিরসনে খাল খনন কাজের শুভ উদ্বোধন করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। রোববার দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে এ খনন কার্যক্রমের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ড. মোঃ ইলিয়াস মোল্লা, কেন্দ্রীয় কৃষকদলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমী সহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।


এসময় প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ 

খৈয়ম বলেন,খাল-নদী আমাদের গ্রামীণ জীবনের প্রাণ। দীর্ঘদিন খনন না হওয়ায় পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়েছে, সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা ও কৃষি ক্ষতি। সরকার জনগণের দুর্ভোগ লাঘবে পর্যায়ক্রমে খাল-নদী পুনঃখননের উদ্যোগ নিয়েছে। এই খাল খননের মাধ্যমে এলাকার কৃষি, মৎস্যসম্পদ ও পরিবেশের উন্নয়ন ঘটবে বলে আমি বিশ্বাস করি।

তিনি আরও বলেন, গ্রামবাংলার হারিয়ে যাওয়া খালগুলো পুনরুদ্ধার করা গেলে কৃষক উপকৃত হবে, বাড়বে উৎপাদন, পাশাপাশি বর্ষা মৌসুমে জলাবদ্ধতাও অনেকাংশে কমে আসবে।

জাতীয়

সারাদেশ

আরও পড়ুন