• ঢাকা
  • বৃহঃস্পতিবার , ৬ আগস্ট ২০২৬ , ভোর ০৪:০০
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

কাউনিয়ায় প্রতিবন্ধী ভাতিজি ধর্ষণ মামলায় আপন জ্যাঠা কারাগারে

রিপোর্টার : জহির রায়হান
কাউনিয়ায় প্রতিবন্ধী ভাতিজি ধর্ষণ মামলায় আপন জ্যাঠা কারাগারে প্রিন্ট ভিউ

কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ  কাউনিয়ায় বাড়িতে একা পেয়ে বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে তার আপন জ্যাঠা রাজু মিয়া (৪০)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার  সকালে ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে অভিযুক্তকে আদালতে পাঠানো হলে বিকেলে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

থানা সূত্রে জানাগেছে উপজেলার হারাগাছ ইউনিয়নের পাটোয়ারী টারী গ্রামের বাসিন্দা রাজু মিয়া(৪০)  বৃহস্পতিবার বিকেলে তার ভাইয়ের  বাড়িতে কেউ না থাকার সুযোগে তার বাক ও বুদ্ধিপ্রতিবন্ধী ভাতিজির মুখ চেপে ধরে ঘরের ভেতরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। ঘটনার সময় কিশোরীর বাবা কাজে বাইরে ছিল  এবং মা মাঠে পাতা কুড়াতে গিয়েছিলেন। পরে মা বাড়ি ফিরে এলে ভুক্তভোগী ওই কিশোরী  ইশারায় ঘটনার বিষয়টি মাকে জানায়।

ঘটনা জানাজানি হলে স্থানীয় স্বজন ও প্রতিবেশীরা শুক্রবার  সকালে অভিযুক্ত জ্যাঠাকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাজু মিয়াকে আটক করে থানায় নিয়ে আসে।

কাউনিয়া  থানা অফিসার ইনচার্জ (ওসি) শিয়াব উদ্দিন  জানান, ভুক্তভোগীর বাবা বাদী হয়ে তার আপন বড় ভাই রাজু মিয়ার বিরুদ্ধে ধর্ষণ আইনে মামলা দায়ের করেছেন। শুক্রবার সকালে ভুক্তভোগীকে শারীরিক পরীক্ষার জন্য ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানো হয় এবং পরে অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হয়।

জাতীয়

সারাদেশ

আরও পড়ুন