• ঢাকা
  • মঙ্গলবার , ১১ আগস্ট ২০২৬ , রাত ০৩:০৪
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

আলফাডাঙ্গায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে কুপ্রস্তাবের অভিযোগ, মানববন্ধন-বিক্ষোভ

রিপোর্টার : আলফাডাঙ্গা প্রতিনিধি
আলফাডাঙ্গায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে কুপ্রস্তাবের অভিযোগ, মানববন্ধন-বিক্ষোভ প্রিন্ট ভিউ

আলফাডাঙ্গা প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গায় এক শিক্ষকের বিরুদ্ধে নবম শ্রেণির এক ছাত্রীকে কুপ্রস্তাব, অশ্লীল বার্তা পাঠানো, ব্যক্তিগত ছবি চাওয়া ও ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন এলাকাবাসী ও শিক্ষার্থীরা।

রোববার সকাল ১১ ঘটিকার সময় আলফাডাঙ্গা পৌরসদরের চুয়াল্লিশের মোড় ও আরিফুজ্জামান মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের দ্বিতীয় গেট এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি পৌরসদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।

বিক্ষোভকারীদের অভিযোগ, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নূরুদ্দৌহা সোহেল প্রাইভেট পড়ানোর সুযোগে ওই ছাত্রীকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দেন। ফেসবুক ও হোয়াটসঅ্যাপে অশ্লীল বার্তা পাঠানো, ব্যক্তিগত ছবি চাওয়া এবং এতে রাজি না হলে ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগও করা হয়েছে।

অভিযোগের পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে ওই ছাত্রী বিদ্যালয়ে যাওয়া ও প্রাইভেট পড়া বন্ধ করেছে বলে লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ছাত্রীর চাচা মো. মনিরুজ্জামান তালুকদার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের সুষ্ঠু তদন্ত করে সত্যতা পাওয়া গেলে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

পরে উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহনুর জামান । তিনি অভিযোগ ও ঘটনার বিস্তারিত শুনে বিষয়টি তদন্ত করে আগামী তিন দিনের মধ্যে সুষ্ঠু সমাধানের আশ্বাস দেন।

এদিকে অভিযোগের বিষয়টি জানাজানি হওয়ার পর অভিযুক্ত শিক্ষক বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন বলে স্থানীয়রা।

জাতীয়

সারাদেশ

আরও পড়ুন