প্রিন্ট ভিউ
আলফাডাঙ্গা প্রতিনিধি : আলফাডাঙ্গা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শাহানুর জামান-এর সঙ্গে শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ করেছেন আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১১টার দিকে আলফাডাঙ্গা উপজেলা পরিষদ কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুল মান্নান মিয়া আব্বাস, সাধারণ সম্পাদক মোঃ নুর জামাল খসরু, পৌর বিএনপির সভাপতি মোঃ রবিউল হক রিপন, সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিব।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মনির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ইসরাফিল মোল্লা এবং দপ্তর সম্পাদক মোঃ কামরুজ্জামান কদর।
সৌজন্য সাক্ষাৎকালে নেতৃবৃন্দ নবাগত ইউএনও মোহাম্মদ শাহানুর জামানকে আলফাডাঙ্গায় স্বাগত ও শুভেচ্ছা জানান এবং তাঁর দায়িত্বকালীন সময়ে উপজেলার সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সহযোগিতার আশ্বাস দেন। নবাগত ইউএনও ও সবার সহযোগিতা কামনা করেন।