• ঢাকা
  • রবিবার , ১৬ আগস্ট ২০২৬ , ভোর ০৪:২৩
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

আলফাডাঙ্গায় বৃহত্তর ফরিদপুর ভিলেজ ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

রিপোর্টার : আলফাডাঙ্গা প্রতিনিধি
আলফাডাঙ্গায় বৃহত্তর ফরিদপুর ভিলেজ ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রিন্ট ভিউ

আলফাডাঙ্গা প্রতিনিধি : ফরিদপুরের আলফাডাঙ্গায় বিআরইবি অনুমোদিত বৃহত্তর ফরিদপুর ভিলেজ ইলেকট্রিশিয়ান অ্যাসোসিয়েশনের উদ্যোগে ভিলেজ ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট ২০২৬) দুপুর ২টার সময়, আলফাডাঙ্গার ধানসিঁড়ি রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর ও শরীয়তপুর জেলার ভিলেজ ইলেকট্রিশিয়ানরা অংশগ্রহণ করেন।

সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা অনুমোদিত ভিলেজ ইলেকট্রিশিয়ান অ্যাসোসিয়েশন (বিআরইবি) সভাপতি আহমদ আলী মৃধা। সভা সঞ্চালনা করেন অত্র সংগঠনের সাধারণ সম্পাদক হাসান শেখ।

এ সময় উপস্থিত ছিলেন বিআরইবি শরীয়তপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন খান, মাদারীপুর জেলা কমিটির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, বোয়ালমারী পল্লী বিদ্যুৎ ইলেকট্রিশিয়ান সমিতির সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন, গোপালগঞ্জ জেলা কমিটির সভাপতি হেমায়েত চৌধুরী, সাধারণ সম্পাদক মজিহিদুল রাসু, ফরিদপুর জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ সুমন মিয়া, রাজবাড়ীর মোঃ হিরোন ও মোঃ ওহিদুজ্জামানসহ বিভিন্ন জেলার নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় বৃহত্তর ফরিদপুর অঞ্চলের ভিলেজ ইলেকট্রিশিয়ানদের পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, পেশাগত বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে মতামত ও পরামর্শ প্রদান করা হয়।

আয়োজকরা জানান, ভিলেজ ইলেকট্রিশিয়ানদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় বাড়ানোর পাশাপাশি তাদের বিভিন্ন সমস্যা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরা এবং সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই এ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

জাতীয়

সারাদেশ

আরও পড়ুন