প্রিন্ট ভিউ
আলফাডাঙ্গা প্রতিনিধি: সংবিধান,আইন ও গণপ্রতিনিধিত্ব আদেশ (RPO) লঙ্ঘন করে ফরিদপুর-১ আসনে স্বতন্ত্র প্রার্থী জাহাজ প্রতীকের মোহাম্মদ আরিফুর রহমান দোলন কে নির্বাচন থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত ও ষড়যন্ত্রের প্রতিবাদে "সংবাদ সম্মেলন" করেন ৷
৬ ফেব্রুয়ারী, শুক্রবার দুপুর আড়াইটায় মোহাম্মদ আরিফুর রহমান দোলন এর নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, মাননীয় আদালত আমার বিরুদ্ধে অবিচার করেছেন।
আদালত এটা করতে পারেন না। সংবিধান, আইন ও গণপ্রতিনিধিত্ব আদেশ(RPO) লঙ্ঘন করে আমার প্রার্থীতা স্থগিত করা হয়েছে। তিনি স্বাধীনতা বিরোধী চক্রকের চমর ষড়যন্ত্রের শিকার বলে দাবি করেন, আরিফুর রহমান দোলন আরো বলেন,
স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র,চক্রান্তে আমার প্রার্থীতা বাধাগ্রস্ত হয়েছে, স্থগিত প্রার্থীতা ফিরে পেতে চূড়ান্তভাবে লড়াই করব, আগামী রবিবার এ, লড়াইয়ের শেষ ফলাফলে, যদি আমি হেরে যাই, তবে স্বাধীনতার পক্ষের শক্তির হয়েই ভোটের মাঠে থাকব, ইনশাআল্লাহ